ই-কমার্স
E-Commerce
ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বা সেবা মার্কেটিং, বিক্রয়, ডেলিভারী, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।
ই-কমার্সের
প্রকারভেদ
পণ্য
লেনদেনের প্রকৃতি ও ধরন অনুসারে ই-কমার্সকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। যথা-
১.
ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer –B2C)
২.
ব্যবসা থেকে সমস্যা (Business to Business –B2B)
৩.
ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer –C2C)
৪.
ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business –C2B)
ই-কমার্স এবং ই-বিজনেসের
মধ্যে পার্থক্য
ডিজিটাল
প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন করাকে ই-কমার্স বলা হয়। ডিজিটাল প্রযুক্তি
নির্ভর বাণিজ্যিক লেনদেন বলতে কোন প্রতিষ্ঠান ও অন্য প্রিতিষ্ঠানের মধ্যে, কোন প্রতিষ্ঠান
ও কোন ব্যক্তির মধ্যে, কিংবা কোন ব্যক্তি ও অন্য িব্যক্তির মধ্যে ডিজিটাল টেকনোলজির
মধ্যস্ততায় পণ্য ও সেবার বিপরীতে অর্থ লেনদেন করাকে বুঝায়। ই-বিজনেস বলতে কোনো প্রতিষ্ঠানের
নিজস্ব নিয়ন্ত্রণাধীন আধুনিক উনফরমেশন সিস্টেমস ডিজিটাল প্রযুক্তি নির্ভর অভ্যন্তরীণ
সকল প্রকার লেনদেন এবং প্রসেসকে বুঝায়। ই-বিজনেস প্রতিষ্ঠানের সীমানার বাহিরে কোন প্রকার
বাণিজ্যিক লেনদেন বা অর্থ বিনিময়ের সাথে সংশ্লিষ্ট নয়। ই-কমার্স ইন্টারনেট ভিত্তিক
সকল প্রকার বাণিজ্যিক লেনদেনের সাথে জড়িত এবং ই-বিজনেস প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন
সকল প্রকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর লেনদেনের সাথে জড়িত।
ই-কমার্স সাইট
অ্যামাজান ডট কম
(Amazon.com)
বিশ্বের
সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজান ডট কম (Amazon.com) এটি মার্কিন যুক্তরাষ্ট্রের
বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা। ৫ জুলাই ১৯৯৪ জেফ বেজস কর্তৃক ই-কমার্স
সাইট অ্যামাজান প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে
অবস্থিত।
OLX (On Line Exchange) অনলাইনে কেনা বেচার একটি জনপ্রিয় সাইট যা Fabrice Frinda কর্তৃক ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ওয়েব সাইটিতে বিনামূল্যে যে কোনো পণ্যের বিজ্ঞাপন প্রকাশ করা যায়।
বিক্রয় ডট কম
(Bikroy.com)
বাংলাদেশে
অনলাইনে বেচা কেনার সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com)। ২০১২ খ্রিষ্টাব্দের
১ জুন সাইটটি যাত্রা শুরু করে।
এখানেই ডট কম (Ekhanei.com)
‘এখানেই
ডট কম’ অনলাইন পণ্য কেনা বেচার একটি ইন্টারনেট ভিত্তিক ই-কমার্স সাইট। পূর্বে এই সাইটটির
নাম ছিল ‘সেল বাজার’ যা ২০০৬ সালে গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু
করে। বর্তমানে ওয়েব সাইটটি নরওয়ে ভিত্তিক শিবস্টেড এবং টেলিনর গ্রুপের মালিকানাধীন
একটি প্রতিষ্ঠান।
ই কমার্স এর সুবিধা ও অসুবিধা?
নিয়ে পরবর্তী ব্লগে আলোচনা করা হবে।
সে পর্যন্ত সাথেই থাকুন।





Comments
Post a Comment