প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে ১৭ গুরুত্বপূর্ণ নির্দেশনা DPE প্রবেশপত্র- সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ (গ্রুপ-২) প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের Admit Card Download
Government of the People's Republic of Bangladesh
Directorate of Primary Education
Admit Card Download
পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশাবলীতে যা যা থাকছে
১. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশ পত্র এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
২. সকাল ৮.৩০ টায় প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল ৯.৩০ টায় পরীক্ষা কেদ্রের সকল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে।
৩. প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেদ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতিত কোন প্রকার বেডিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোন কার্ড সঙ্গে আনা যাবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেদ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিস্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
৫. আবেদনপত্রে পরীক্ষার্থীকর প্রদত্ত ছবি হাজিরা সীটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভূয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।
৬. আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষায় হাজিরা সীটে এবং ওএমআর সীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে।
৭. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
৮. একজন পরীক্ষাথীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্বনির্ধারিত থাকবে, পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি এ প্রবেশপত্রে উল্লেখ করা আছে।
৯. পরীক্ষার হলে যে ওএমআর ফরমটি দেওয়া হবে, সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লেখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে। ]
১০. পরীক্ষায় প্রেশ্নপত্রের সেট কোডসমূহ এবং ওএমআর ফরমের সেট কোড বিন্ন হবে। পরীক্ষার্থীর ওএমআর সেট কোড এর বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুর হওয়ার পাঁচ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন। পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি েপেলেনে কিনা তা নিজে নিশ্চিত হবেন।
১১. প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর-এর সেট কোড ব্যতীত অন্য কোন সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।
১২. রোল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভূল হেলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।
১৩. হাজিরা শীটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে। তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।
১৪. ওএমআর ফরমের উপরিভাগের নির্ধারিত সকল টেক্সটবক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।
১৫. পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রার্থীর আসন কোন কক্ষে তার তালিকা টানিয়ে দেয়া হবে।
১৬. লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা প্রদান করে না।
১৭. লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশযোগ্য নয়।
১৮. পরীক্ষা সক্রান্ত সকল তথ্যাদি অধিদপ্তরের ওয়েবসাইটে ( https://www.dpe.gov.bd/) পাওয়া যাবে।
পোষ্টটি শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দিন।

Comments
Post a Comment